দুর্গাপূজায় টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বেনাপোল বন্দরে 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি  বন্ধ থাকবে। তবে এ সময়  বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু হবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে। পণ্য খালাস করে ভারতীয় ট্রাক ফিরে যেতে পারবে।