বগুড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামী রাজু মন্ডল (৪২) এর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত গভীর রাতে বগুড়া সদর উপজেলার বারোপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে রাজু মন্ডল।
এঘটনার পর থেকে রাজু মন্ডলের স্ত্রী অভিযুক্ত তানজিলা বেগম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দীর্ঘ দিন ধরে এই গ্রামে বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কলহ চলছিল। রাতে খাবারের সঙ্গে ঘুমের ঔধষ মিশিয়ে দিয়ে সেই খাবার খাওয়ান।
এর জেরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তানজিলা স্বামীর হাত ও পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয়রা রাজু মন্ডলকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। এ ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছে। এ ঘটনায় শজিমেক থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসীর বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।