স্কুলছাত্রকে বলাৎকারের ঘটনায় সাংবাদিকের বিচারের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোলে স্কুলছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আটক আসামি সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গিলাপোলের বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর টিফিনের সময়ে উলাশীর গিলাপোলে বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রকে পাকা কলা খাওয়ানোর কথা বলে অভিযুক্ত মনিরুল ইসলাম মনি জোর করে মোটরসাইকেলে তুলে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে বলাৎকার করেন।

এঘটনায় ভুক্তভোগীর মা মোছা. আন্না খাতুন বাদী হয়ে বুধবার সন্ধ্যায় শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর তাকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি জেলে রয়েছেন।