নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে শহরের মাদরাসা মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত (বড়াইগ্রাম-গুরুদাসপুর ৪) আসনে এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান,সদর উপজেলার আমির অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেখতে পাচ্ছি একটি দল নির্বাচন নির্বাচন বলে মরিয়া হয়ে উঠেছে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাদের বিচারের কথা একবারও বলে না। তাদের বিচার দৃশ্যমান, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতির মাধ্যেমে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনও নির্বাচন হবে না।
বিক্ষোভ মিছিলটি উত্তরা সুপার মার্কেট হয়ে আবারো মাদরাসা মোড়ে গিয়ে শেষ হয়।