রাজধানীতে ২ দিনব্যাপী সনি পণ্যের প্রদর্শনী শুরু

ঢাকায় দুই দিনব্যাপী সনি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এর উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন ও  স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

শুক্রবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে শনিবার ( ২৬ সেপ্টেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 

মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সকল সর্বশেষ মডেলের টিভি-ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার-ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম - আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোনের প্রদর্শনী। এছাড়া সব পণ্য কেনার বিশেষ সুযোগ। এ ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য সুযোগের পাশাপাশি লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম - বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন - এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ।

সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা।