চট্টগ্রামে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগরের সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, গত বছর ৫ আগস্টের পর উপজেলা যুবলীগ নেতা হাসান উল্লাহ চৌধুরী অন্যান্য নেতাদের মত আত্মগোপনে চলে যান। গোপর সংবাদ পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ শুক্রবার রাতে নগরীর সুগন্ধা থেকে তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
হাসান উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে জানান তিনি।