বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই ভোজের আয়োজন করা হয়।
বিএনপি’র প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন-দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।