জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি। এতে বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর মি. জিগড্রেল ওয়াই শেরিং।

জানা গেছে, হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।