তারেক রহমান জানেন কিভাবে সাধারণ মানুষের কাছে যেতে হয়: মোস্তফা জামান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নেতাকর্মী যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। 

কিভাবে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে তারেক রহমান তার জানেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। 

সোমবার রাতে তুরাগের কামারপাড়া পুরাতন বাজার এলাকায় সমস্যা সমাধান বিষয় সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সেখানকার জনগনের দুর্ভোগের বিষয় উঠে আসে। 

মোস্তফা জামান বলেন, তারেক রহমান যে কয়টি উদ্যোগ নিয়েছে সবগুলো উদ্যোগ জনকল্যাণমূলক। প্রতিটা কাজে জনসম্পৃক্ততা রয়েছে। 

আপনারা জানেন অধিকাংশ সময় আমরা উঠান বৈঠক করি। আর এসব উঠান বৈঠকে ওই এলাকার জনদুর্ভোগ উঠে আসে। আমরা সেই জনদুর্ভোগ নিয়ে কাজ করার চেষ্টা করি। ইতিমধ্যে উত্তরখান এলাকায় গ্যাসের সমস্যা নিয়ে আমরা কাজ করছি। তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা অচিরেই সে সমস্যা সমাধান করবে বলে জানিয়েছেন। 

তিনি আরো বলেন, এখানে আসার পর অনেকেই চাঁদাবাজির অভিযোগ করেছেন। অনেকেই সড়কের অসমাপ্ত কাজ নিয়ে অভিযোগ করেছেন।

আমি বলতে চাই এই এলাকায় কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজি চলবে না। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমার আহ্বায়ক আমিনুল হক ও আমি তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আপনাদেরকে বলতে চাই আবার নাম্বার নিয়ে রাখেন। 

আপনারা শুধু ফোন করে অভিযোগ দিবেন, ব্যবস্থা নেওয়ার কাজ আমার। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, রিপন হাসান খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।