টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি রসঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ দীর্ঘদিনের। আর এই গুঞ্জনে ঘি ঢাললেন তারা। এবারের শারদীয় দুর্গাপূজার আনন্দ আর উৎসবের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সপ্তমীতে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত মুখার্জি।
শেয়ার করা ছবিতে দেখা যায় পূজা মন্ডপে বেশ মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এ জুটি। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে বেশ মানিয়েছে তাদের। একে-অপরের দিকে তাকিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। আবার সুস্মিতাকে ছবিও তুলে দিচ্ছেন সৃজিত। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এ পরিচালক লিখেছেন, ‘শুভ সপ্তমী’।
এসব ছবি নিয়েও নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে ধোয়াশা কাটিয়ে প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা কেউ কোনো কথা বলেননি।