মুন্সীগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ শহরে বিশেষ অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের জগধাত্রীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাসুম বেপারী (৪২) ও মো. মাসুম সৈয়াল (৪৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা ডিবি পুলিশের একটি টিম শহরের জগধাত্রীপাড়া এলাকার কাজী জিবুর বাড়ির সামনের পাকা গলিতে অভিযান চালান। এসময় দুইজনকে আটক করে তল্লাসি চালিয়ে দুই গ্রাম হেরোইন পাওয়া যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।