উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে নেপাল ক্রিকেট দল। উইন্ডিজের মতো শক্তিশালী দলকে টানা দুই টি-টোয়েন্টি ম্যাচে হারানো নেপালের জন্য বড় অর্জন। পুরস্কার বিতরণী অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ কথা বলা শুরু করেন 'হ্যান্ডশেক' করে।
নেপালের অধিনায়ক রোহিত পাওডেলকে বিশপ বলেন, 'সাধারণত আমি হ্যান্ডশেক করি না, রোহিত। তবে আপনি এবং আপনার দেশ এটির প্রাপ্য। দারুণ করেছেন! আপনি দুর্দান্ত একজন অধিনায়ক। সামনের ম্যাচের জন্য শুভকামনা।'
সোমবার দ্বিতীয় ম্যাচে নেপাল আগে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে উইন্ডিজ অলআউট হয় ৮৩ রানে। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। হোয়াইটওয়াশ হবে কি উইন্ডিজ?