নারায়ণগঞ্জে সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে উপহার বিতরণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সহস্রাধিক সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

এ ছাড়ায় ওয়ার্ডের বিভিন্ন মন্ডপে পূজার আয়োজনে আর্থিক ও সামগ্রিক সহযোগিতা করেছেন তিনি।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের জামতলা, গলাচিপা কুড়িপাড়া মন্দিরে, মেট্রো সিনেমা হলের সামনে (কুমুদিনী বাগানবাসী), আমালাপাড়া ও মাসদাইর এলাকার স্থানীয় সনাতন সম্প্রদায়ের মাঝে সবার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করে পূজার উপহার তুলে দেন তিনি।

এসময় খোরশেদ বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি চান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনান্য উদাহরণ গড়ে উঠুক।

আমরা সবাই মিলে এ লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই। এই কুড়িপাড়া এলাকায় লোকনাথ মন্দির করার সময় আমরা বিএনপি সরকার আমলে মন্ত্রী এনে উদ্বোধন করিয়েছিলাম। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মন্ত্রি বা বিএনপির সনাতনী শীর্ষ নেতৃবৃন্দকে এনে মন্দিরের নতুন ভবন উদ্বোধন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান খন্দকার, আনোয়ার মাহমুদ বকুল, মজিবুর রহমান সরকার, মোঃ হাসান, রিগেন, রনি, নির্ঝর, মোঃ মুছা, রানা মুন্সি, ওসমান গণি, মোঃ ইমন, মোঃ মিঠু, ফারুক মাল, মহিউদ্দিন শুভ, মোঃ মোশারফ, মাসুদ আহমেদ, শামীম, জুলহাস, পারভেজ, নিপু, রনি প্রমুখ।