মাদকের বিনিময়ে সিমেন্ট পাচার, ২৪ জনকে আটক কোস্ট গার্ডের

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট পাচারের সময় ২৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্র্তৃক চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোট থেকে ফিশিং বোটে হস্তান্তরের সময় প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ ২৪ জন পাচারকারীকে আটক করা হয়। বিজ্ঞপ্তি