পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক ও অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিনকে সদস্যসচিব করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রফেসর মো. মেহেদী হাসান সিকদার (স্ট্যাটিসটিক্স), প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম (সয়েল সায়েন্স), সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন (প্লান্ট প্যাথলজি), সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজ কাঞ্চন শহীদ ও গ্রন্থাগারের সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন মিয়া দায়িত্ব পেয়েছেন।
এ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।