পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শুরু থেকে একটা কথা বলেছি যে, শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না বলেই আমরা শাপলা প্রতীকটা চেয়েছি। আমরা তো সব বিষয়ে যাচাই করেছি। এখন আমাদের যেটা মনে হচ্ছে যে, নির্বাচন কমিশন কোনো একটা কিছুর ভয়ে কিংবা চাপে তারা এ স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণটা করছে। তারা আমাদের শাপলা প্রতীকটা দেবে না। গতকাল বুধবার বিকেলে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন করার সব যোগ্যতা অর্জন করেছি। এটা পেতে আমাদের কোনো বাধা নেই। এরপর আমরা আমাদের যাত্রা শুরু করেছি এক বছর কিন্তু হয়নি। তাতেই আমাদের মার্কা নিয়ে বড় গোষ্ঠীর, বিশাল বড় মাথাব্যথা। মানে তারা মার্কার যে ভার, এ চাপটাই তারা নিতে পারছে না।’
পূজাম-প পরিদর্শনকালে আটোয়ারী উপজেলা এনসিপির নেতাকর্মীরাসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।