সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, তিনি হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। যে হতে হাতকড়া ও ওই হাতে ক্যানোলার মাধ্যমে স্যালাইন চলছে। পাশে একটি পানির বোতল। ছবিতে দুই কারারক্ষী রয়েছেন, অন্য একটি বিছানায় একজন বসা এবং পাশে অন্যজন দাঁড়ানো অবস্থায় রয়েছে।
এদিকে, বাংলাদেশ কারা কর্তৃপক্ষ বলছে, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাতকড়া পরিহিত ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। কারা কর্তৃপক্ষের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি কোনোভাবেই তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
গত মঙ্গলবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি কোনোভাবেই তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়।
সবার প্রতি প্রতি অনুরোধ, দায়িত্বশীল নাগরিক/মাধ্যম হিসেবে মৃত একজন ব্যক্তিকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকুন।