পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম শুরু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নতুন চ্যান্সারি ভবন নির্মিত হওয়ার প্রেক্ষিতে ভাড়াবাড়ি থেকে ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (১ অক্টোবর) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের নতুন ঠিকানা হলো- বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।

এছাড়া, ফোন নং- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: mission.islamabad@mofa.gov.bd

উল্লেখ্য, আগে চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। বর্তমানে তা ডিপ্লোম্যাটিক এনক্লেভে স্থানান্তরিত হলো। এখন থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ সব পরিষেবা উপরোল্লিখিত ঠিকানা থেকে প্রদান করা হবে।