গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের ৪৪টি জাহাজের মধ্যে ৩১টি আটক করেছে ইসরায়েলি বাহিনী।
বাংলাদেশ সময় দুপুর ২টা নাগাদ এ তথ্য দিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকিং অনুযায়ী, একটি জাহাজ গাজা উপকূল থেকে মাত্র ৬ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে দীর্ঘক্ষণ ধরে।
‘মিকেনো’ নামে এই জাহাজটি এরই মধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। এটি ফ্রান্সের পতাকাধারী জাহাজ, যা স্পেনীয় কনভয়ের অংশ। জাহাজের ক্রুতে আছে মালয়েশিয়ান অ্যাকটিভিস্ট আরডেল আরিয়ানাসহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা, যারা গাজায় সাহায্য পৌঁছাতে যাচ্ছে।