অনেকটা আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো চ্যানেল আইয়ের জন্মদিন। এ বছর চ্যানেলটি পা রাখল ২৭ বছরে। ১ অক্টোবর প্রথম প্রহরে চ্যানেল আই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কাটা হয় জন্মদিনের কেক। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ চ্যানেল আই পরিবারের সদস্যরা। জন্মদিনে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় চ্যানেলটি।