২৭ থেকে উন্নতি করে উইন্ডিজ ১৬৮, বুমরার রেকর্ড

আড়াই মাস আগে স্যাবাইনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২৭ রানেই অলআউট হয়েছিল উইন্ডিজ। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা। সেই টেস্টের পর ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট খেলতে নেমে উন্নতিই হলো ক্যারিবিয়ানদের। উন্নতি করে এবার উইন্ডিজ প্রথম ইনিংসে থেমেছে ১৬২ রানে। প্রথম দিন শেষে ভারত তুলেছে ২ উইকেটে ১২১ রান। ৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে ভারত।

দিনে টসে জিতে ব্যাটিং উইন্ডিজ। তবে দুই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরা মিলে নিয়েছেন ৭ উইকেট। প্রথম ইনিংসে সিরাজই ভারতের সেরা বোলার। তিনি নেন ৪০ রানে ৪ উইকেট। বুমরা নেন ৩টি। তৃতীয় উইকেটটি নিয়ে ভারতের মাটিতে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরা। তাতে হয়েছে রেকর্ড।

দেশের মাটিতে সবচেয়ে কম ইনিংসে ৫০ উইকেট নেওয়া ভারতীয় বুমরা। ২৪ ইনিংসে ৫০ ছুঁয়ে জাভাগাল শ্রীনাথের রেকর্ডে ভাগ বসান তিনি।

দলীয় ৪২ রান তুলতেই উইন্ডিজ প্রথম ৪ উইকেট হারায়। শাই হোপকে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ রান যোগ করেন উইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। ২৬ রানে হোপকে বোল্ড করে জুটি ভাঙেন কুলদীপ যাদব। ২৪ চেজ ফেরেন দলকে ১০৫ রানে। এরপর জাস্টিন গ্রিভস কিছুটা প্রতিরোধ গড়লেও ক্যারিবীয়রা যোগ করতে পারে আর ৫৭ রান। ৩২ রান করেছেন গ্রিভস।

জবাব দিতে নেমে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি ২৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা থামে। পরে আবার খেলা শুরু হলে ৩৬ রান করা জয়সওয়াল ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে ৬৮ তে। তিনে নামা সাই সুদর্শন ৭ রানে ফেরেন। দিনের বাকি সময় পার করেন অধিনায়ক শুবমান গিল (১৮*) আর ফিফটি করা লোকেশ রাহুল (৫৩*)।