গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার ( ২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী, পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারো দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য ইঞ্জনি চালিত নৌকা যোগে চাপাইর সেতুর তুরাগ নদীতে একত্রি করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা নৌকায় প্রতিমা নিয়ে তারা তুরাগ নদীতে ঘুরেন। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে ওই নদীর পার ঘেঁষে দুই নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি নৌকা নদীর পানির নিচে ডুবে যায়। এসময় ওই নৌকায় থাকা ১০ থেকে ১২ জন লোকের মধ্যে প্রায় সবাই সাঁতার কেটে নদীর পাড়ে ও অন্য নৌকায় উঠেন। কিন্তু এদের মধ্যে অঙ্কিতা ও জন্ময় নামে দুই শিশুকে খোঁজে পাওয়া যায়নি। ওই দুই শিশু তুরাগ নদীতে নিখোঁজ হয়। তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।
এব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো নিখোঁজ ওই শিশুর ঠিকানা জানা যায়নি। তবে তাদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।