গত ৩০ সেপ্টেম্বর রাতের ঝড়ে রাঙ্গামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ ছিল। সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে ওই রাতেই দুজনকে জীবিত ও এক শিশুর মৃতদেহ উদ্ধার এবং পরদিন সকালে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। নৌকায় ছয় যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করে। সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইএসপিআর