‘আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোন মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না আসলে আমি আপনি কেউই ভালো থাকবো না।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিতে বিএনপি নেতা ড. জালাল উদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আমার জন্য ভোট চাইতে আসিনি। আমি আজকে মা বোনদের কাছে আসছি ধানের শীষে ভোট চাইতে। আপনারা সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। তাহলে আমরা সবাই ভালো থাকবে, আমাদের বাংলাদেশ ভাল থাকবে।

চাঁদপুর জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার ও বিএনপি নেতা আ. হান্নান প্রধানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক মোল্লা, বিএনপি নেতা নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, যুবদল নেতা ইব্রাহিম প্রধান, যুবদল নেতা ইফাদ বিন ছাত্তার, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব পাটোয়ারী, যুবদল নেতা রতন প্রধান, ইলিয়াছ হোসেনসহ দলের নেতাকর্মীরা।