কানে হেডফোন

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

পাবনার ঈশ্বরদীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-পাবনা ঢালারচর রেলরুটের ঈশ্বরদীর দাশুড়িয়ার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইমরান মন্ডল (৩৫) ওই এলাকার মৃত ইউনুস মন্ডলের ছেলে।

প্রত‍্যক্ষদর্শীর বরাতে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, সকালে ইমরান দুই কানে হেডফোন লাগিয়ে নিজবাড়ি সংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পাবনা ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।