গত মাসে ওমরাহ করতে হাজিদের গড় সময় লেগেছে ১১৫ মিনিট

মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের এক প্রতিবেদনে জানিয়েছে, হিজরি ক্যালেন্ডার অনুসারে রবিউল আউয়াল মাসে হাজিদের ওমরাহ সম্পন্নের গড় সময় ছিল ১১৫ মিনিট। ওই সময়ে ৮৭ শতাংশ হাজি মসজিদুল হারামের মাতাফ এলাকায় তাওয়াফ সম্পন্ন করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একই মাসে তাওয়াফ সম্পন্ন করতে গড়ে ৪৬ মিনিট সময় লেগেছে, আর সাঈ সম্পন্ন করতে প্রায় ৪৭ মিনিট। মসজিদ চত্বর থেকে মাতাফ এলাকায় যেতে গড়ে ১২ মিনিট এবং মাতাফ থেকে মস'আ এলাকায় যেতে প্রায় ১০ মিনিট সময় লেগেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা প্রদানে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে তারা আরামে ও মানসিক প্রশান্তির সঙ্গে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।

সূত্র: সৌদি গ্যাজেট