খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দাবি তুলে ধরেন দলের নেতারা।
দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই।
খেলাফত মজলিস মনোনীত ২৬৫ সংসদ সদস্য প্রার্থী নিয়ে মতবিনিময় করে সংগঠনটি। এসময় প্রার্থীদের নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।
নির্বাচন ঘনিয়ে আসলেও বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন বক্তারা। এ সময় দাবি আদায়ে দেশব্যাপী গণসংযোগ, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।