ফের নিন্দার ঝড়ে রুনা খান

অভিনেত্রী রুনা খান আবারও বিতর্কে জড়ালেন নতুন একটি পোশাকের কারণে। নেটিজেনদের দাবি এটা কুরুচিপূর্ণ পোশাক। সম্প্রতি সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়ে ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র‍্যাম্প। এতে অংশ নেন রুনা। ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এই কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে ফটোশুটও করেন রুনা খান; সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া রুনা খান তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে সমালোচনা আরো উসকে দিয়েছেন। 

  রুনা খানের এই পোস্ট দেখে একজন, ‘ছি ছি মানানসই হতে হবে তো।’ আরেকজন লিখেছেন, ‘হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ঠুস। তবু তো কারো হয় না একটু খানি হুস। দিন দিন মানুষের বয়স বারে না কমে বুঝি না। সবাইকে সবকিছু দেখাতে পারলে, এই মহিলা মনে হয় খুশি। এটা ভাবে না সবাইকে সব জিনিস মানায় না। চকচক করিলে যেমন সোনা হয় না। বুড়ি ছুড়ি হতে চায়। সবকিছু দেখিয়ে। হায়রে মানুষের রুচি।’ অন্য এক নেটিজেন লিখেছেন, উড়ফি জাবেদ বাংলাদেশ।’ 

রুনা খানকে এমন পোশাকে দেখে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ছবিগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কি না! যদিও এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় বলে জানিয়েছেন রুনা খান নিজেই। 

রুনা খান তার এসব ছবি নিজের ফেসবুকে পোস্ট করার আগেই তা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি এই অভিনেত্রী।