বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেছেন, যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা কখনও সফল হবে না। বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি। নেপালে পিআর পদ্ধতির জন্য গত ১৭ মাসে ১০ বার সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশে এটা হতে দেওয়া যাবে না।
আজ শনিবার সকালে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের নিচতলায় জেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি। হয়তো এ মাসের মাঝামাঝি সময়ে আমাদের নেতা তারেক রহমান নির্বাচনী আসনগুলোতে কারা কারা নির্বাচন করবেন সেই নির্দেশনা দেবেন। সেই লক্ষ্যে দল কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, যারা জান্নাতের টিকেট দেওয়ার কথা বলে রাজনীতি করে, এটা অন্যায়। আমরা সকলে জানি জান্নাতের টিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বেহেস্তের টিকেট দিতে পারে না। তারা বাড়ি বাড়ি মহিলা দিয়েও এ অপপ্রচার করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অনেক শক্তিশালী। আমাদের দেশের মহিলারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অনেক ভালবাসেন। তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড.শামসুল ইসলাম মন্টুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা ড. জালাল উদ্দিন আহমেদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপি সহ-সভাপতি শরীফ মো. ইউনুস, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, হুমায়ুন কবির প্রধান, মোল্লা মাহমুদ হাসান, আলমগীর কবির পাটওয়ারী, ডি এম শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, সদস্য আজহারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, তানভীর হুদা, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, মতলব পৌর বিএনপি সভাপতি সোয়েব সরকার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আহমেদ সেলিম, কচুয়া পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ ভেন্ডার প্রমুখ।