শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা

শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা ও র‍্যালী কর্মসূচী অব্যাহত রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচী শুরু হয়েছে গত ২০ সেপ্টেম্বর।

প্রতিটি ইউনিয়নে জনসভা শেষে জনজীবনে স্বস্তি, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা মুনাজাত করা হয়।

জনসভাগুলোতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতা,নেত্রীবৃন্দ চলমান  পরিস্থিতি বিশেষ করে জনজীবনে অস্থিরতা, সৃষ্ট শঙ্কা, অনিশ্চয়তা নিরসনে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস, ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরছেন।

নেতৃবৃন্দ গতিশীল অর্থনীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জন নিরাপত্তা, আইনের শাসন, যথাযথ বিচার সুনিশ্চিত করার অপরিহার্য্যতা তুলে ধরছেন।

জাকের পার্টি নেতৃবৃন্দ জনগনকে একটি স্থিতিশীল বাংলাদেশের অগ্রযাত্রায় তাদের ভুমিকার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। জনসভা শেষে প্রতিটি ইউনিয়নে সচেতনামুলক নানা শ্লোগানে র‍্যালী বের করা হয়।