দুর্গাপূজার ছুটি শেষে আবারও স্বাভাবিক হয়েছে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি। টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে প্রবেশে করেছে ভারতীয় পণ্য। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি রপ্তানি বানিজ্য শুরু হয়। তবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে ৩০ টন কাঁচা মরিচ।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েক দিনের টানা বৃষ্টিতে সারা দেশে নষ্ট হচ্ছে মরিচের ক্ষেত। এতে কমছে উৎপাদন বাড়ছে দাম। তবে মরিচের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ৩০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।
শনিবার সারা দিনে ১০টি ট্রাকে স্থলবন্দরে এসেছে ৩০ টন কাঁচা মরিচ। গত দুইদিন ধরে বাজারে কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে। তাই আমদানির খবরে কাঁচা মরিচের দাম কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিপু সুলতান বলেন, ‘দীর্ঘ দিন পর স্থলবন্দরে ১০টি করে ভারতীয় কাঁচা মরিচ প্রবেশ করেছে। লোড-আনলোড করা হচ্ছে। আশা করছি দ্রুত দেশের বিভিন্ন জেলার ছড়িয়ে যাবে। এতে স্থানীয় বাজারে দাম কমে আসবে।’
গত দুই দিনে চাঁপাইনবাবগঞ্জের খুচরা বাজারে কেজিতে ২০০ টাকা বেড়েছি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।