হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম কুশীলব ও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করে। বিমানবন্দর থানার এসআই আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। আনিসুর রহমান বলেন, তাজবীর হাসানকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, পিকে হালদারের ঘনিষ্ঠ এই সহযোগী তাজবীর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।