গাজায় যুদ্ধ বন্ধ ও প্রস্তাবিত শান্তি চুক্তির দাবিতে তেলআবিবে বিক্ষোভ

গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি অনুমোদনের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এ দাবিতে চাপ দিতে রাজধানী তেলআবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সাপ্তাহিক এই র‍্যালিতে অংশ নেন। এতে সব শ্রেণী-পেশা ও বয়সের মানুষ উপস্থিত ছিলেন।

হামাসের হাতে আটক জিম্মিদের দেশে ফিরিয়ে আনার চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহবান জানান তারা। একইসাথে, নেতানিয়াহুর সদিচ্ছা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিবারের মতো এবারও চুক্তি বানচালের চেষ্টা করবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ কারণে শান্তি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরই ভরসা রাখছেন জিম্মিদের পরিবার-স্বজনরা।