রাজধানীর বনানী এলাকা থেকে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদীর শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা।
রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বনানী থানা সূত্রে জানা গেছে, সোহেল রানা সরকারবিরোধী একটি মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের সূত্র ধরে বনানীর বন ভবন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বনানী থানার কর্মকর্তারা জানিয়েছেন, সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।