অনেকেই কেন্দ্রে আমাদের বাজে ভাবে উপস্থাপন করছে। আমার বিএনপির ভাইদের উপর ১৭ বছর অনেক নির্যাতন হয়েছে। আমার নেতাকর্মীরা কোন অবৈধ পথে জড়িত নয়। কসবা আখাউড়া সীমান্তবর্তী এলাকা। এখানে বিএনপির কেউ চোরাকারবারির সাথে জড়িত নই। এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া) আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় কসবা উপজেলা চত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে নির্যাতন ও অন্যায় ভাবে মামলা দেওয়া হবেনা। আমার বিএনপির ভাইয়েরা হবে পাহারাদার। আমাদের কসবা আখাউড়ায় মাটির নিচে গ্যাস আছে। আমরা ক্ষমতায় গেলে কিভাবে মাটির নিচের গ্যাস উত্তোলন করে কসবা আখাউড়ায় দেওয়া যায় আমরা চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘কসবা আখাউড়ায় শিক্ষা ব্যবস্থাকে আরো স্মার্ট করে ফেলবো। সময়পোযোগী শিক্ষা ব্যবস্থা চালু করবো। যারা প্রবাসে যাবে তাদের জন্য দক্ষ কারিগরী শিক্ষা ব্যবস্থা চালু করবো। কসবায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করবো। হাসপাতালগুলোকে আধুনিকায়ন ও আসন বৃদ্ধির ব্যবস্থা করবো। মোবাইলে সেবার মাধ্যমে চিকিৎসা সেবার ব্যবস্থা করবো।’
কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র সহসভাপিত ইকলিল আজম, সহসভাপতি মোখলেছুর রহমান, মো. ছানাউল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান হারুনুর রশিদ শাহিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সুলতান আহম্মেদ, এনামুল সরকার, পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সিনিয়র সহসভাপতি বশির আহম্মেদ চৌধুরী, সহসভাপতি বাদল খন্দকার, যুগ্ম সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক এড: রাকিবুল ইসলাম সজিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি 'অ্যাডভোকেট ইসমতারা সুলতানা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান প্রমুখ।