‎মাদারীপুর

মাদ্রাসা শিক্ষার্থী জাকারিয়ার খোঁজ মিলছে না ১২ দিন

‎মাদারীপুরের মাদ্রাসা শিক্ষার্থী জাকারিয়া শেখের (১৫) খোঁজ মিলছে না ১২ দিন। গত ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মাদারীপুর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি এলাকা থেকে মাদ্রাসায় আসার পথে জাকারিয়া নিখোঁজ হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ‎জাকারিয়ার গায়ের রং শ্যামলা। তার পিতা রেজাউল শেখ, মাতা মিনারা শেখ। তার বাড়ি মাদারীপুর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামে।

স্বজনরা জানান, জাকারিয়ার সন্ধানে সম্ভাব্য সকল জায়গায় খোঁজা হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। কোন সহৃদয় ব্যক্তি জাকারিয়ার খোঁজ পেলে তার পিতার নম্বরে (০১৯৩৪০৫০৯৪৯) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।