শেরপুরের নকলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। "আমি কন্যা শিশু -স্বপ্নে গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নকলা উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।
বুধবার ৮ (অক্টোবর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে নারী উদ্দোক্তাগণ, প্রশিক্ষনার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কন্যা শিশুদের নিয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কন্যাশিশুরা শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে। আর সমাজ আলোকিত হলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।
মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বলেন, প্রতিটি কন্যাশিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়, জীবন গড়ার সুযোগ পায় সেদিকে খেয়াল রাখা পরিবারের সকলের কর্তব্য।