যশোরে ইজিবাইক চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল হোসেন গাজী (৩২) নামের এক যুবক নিহত ও ৬ জন আহত হয়েছেন। একটি ইজিবাইক চুরি হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন নিহত চঞ্চল হোসেনের পিতা মধু গাজী (৫০), মাতা হাসিনা বেগম (৪৫) ও ভাই মুন্না গা, তুহিন গাজী (২৬)। অপরপক্ষের আহতরা হচ্ছেন জামাল উদ্দিন গাজী (৩৫) রবিউল ইসলাম গাজী (৩৫), তার ছেলে মুন্না গাজী (১৮) ও বিল্লাল হোসেন গাজী (৩৯)।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান, সম্প্রতি নিহত চঞ্চলের একটি ইজিবাইক চুরি হয়। তিনি ও তার পরিবার এ জন্য রবিউল গাজী ও তার ছেলেকে দায়ি করেন। বৃহস্পতিবার সকালে এ নিয়ে উল্লিখিত দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চঞ্চল ও তার পিতাকে ছুরিকাহতসহ দুই পক্ষের ৬ জন আহত হয়। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৩৫ মিনিটে চঞ্চলের মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক আরও জানান, চঞ্চলের মৃত্যুর পর অভিযুক্ত রবিউল গাজী, মুন্না গাজী ও বিল্লাল গাজীকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে।