৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠিতব্য গণমিছিলে কেন্দ্রীয় এবং উভয় মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার জন্য মহানগরী জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও ঢাকাবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানায় জামায়াত।