ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী লিটন (৫০)–কে বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার সরিষা ইউনিয়নের মাছিমপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জাসান আলী ফকিরের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।”