বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে এক উঠান বৈঠকের আয়োজন করে বিমানবন্দর থানা বিএনপি। গতকাল বিকেলে কাওলা সিভিল অ্যাভিয়েশন এলাকায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
উঠান বৈঠকে মোস্তফা জামান বলেন, ‘সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনার জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।’
বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। আলোচনায় নাগরিক ভোগান্তি, রাস্তাঘাটের দুরবস্থা ও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।