জুয়ার টাকা জোগাড় করতে না পেরে বাবা-মাকে খুন

ময়মনসিংহের ত্রিশালে ছেলের হাতের হাতে বাবা-মাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে একমাত্র ছেলেকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। পুলিশ জানায়, মূলত অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড় করতে না পেরেই বাবা-মাকে খুন করেন রাজু। এ ঘটনায় রাজুর বোন রুমা আক্তার ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মোখলেছুর রহমান নামের এলাকার একব্যক্তি জানান, রাজু বখাকে ধরনের ছেলে। কিছু দিন আগে সে বাবার জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এখন আবার টাকার জন্য বাবাকে চাপ দিচ্ছিল।

আলামিন (৩০) নামের একজন জানান, বৃহস্পতিবার সকালে আমাদের সঙ্গে নিয়ে তার বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায়। পরে আমরা তার বাবা-মাকে খোঁজা-খুঁজি করি। মূলত কিছুদিন ধরে অনলাইন জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে রাজু। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ঘরের মাঠি খুড়ে লাশ দুটি উদ্ধার করে।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু প্রথমে তার মাকে চাপা দিয়ে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করার কথা স্বীকার করেন। তাকে আদালতে ও লাশ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।