রাতে আমিরাত যাচ্ছেন নাঈম

ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। এর পর ভিসা জটিলতায় পড়েন ওয়ানডে দলে থাকা মোহাম্মদ নাইম শেখ। প্রথম ওয়ানডেতে খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। তবে সৌম্যর মতো ভাগ্য বরণ করতে হচ্ছে না নাঈমকে।

শনিবার বাংলাদেশ মাঠে নামবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। তার আগে ভিসা হয়েছে নাঈমের। আজ শুক্রবার রাতেই তিনি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন এমনই খবর।

সিরিজের প্রথম ওয়নডেতে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়েছে ৫ উইকেটে।