দেখি কত হাসতে পারো

শিক্ষক ক্লাসে পড়াচ্ছিলেন। দুগ্ধজাত খাবার বিষয়ে পড়ানোর পরে নীলাকে জিজ্ঞেস করলেনÑ

শিক্ষক : নীলা, এমন পাঁচটি জিনিসের নাম বলো যার মধ্যে দুধ আছে।

নীলা : রসগোল্লা, আইসক্রিম, দুধ চা, আমাদের ফ্রিজ আর গরু।

.......................................................

ছোট্ট নীলা খেলতে না গিয়ে বাড়িতে বসে আছে দেখে মা জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? খেলতে গেলে না যে!

নীলা : আজ আমরা খেলছি ‘যেমন খুশি তেমন সাজো!’

মা : তা তুমি কী সেজেছ?

নীলা : বাবা-মার ভালো মেয়ে। যে খেলতে যায় না, হৈ চৈ করে না, বাসায় শান্ত হয়ে বসে থাকে আর মা বললেই পড়তে বসে।

মা ভুল বুঝতে পারলেন, বললেন, যাও, বাইরে গিয়ে খেলো। ভালো মেয়েরা খেলার সময় খেলে।

.......................................................

ছোট্ট ছেলে রিমনের মন খারাপ। ওর বন্ধু শিপন অসুস্থ। ও-কে চুপচাপ বসে থাকতে দেখে বাবা জিজ্ঞেস করলেন, কী ব্যাপার রিমন একা বসে আছো কেন?

রিমন : শিপন অসুস্থ। খেলার লোক নেই।

বাবা : ঠিক আছে, মনে করো আমি শিপন। আমার সঙ্গে খেলো।

রিমন : আচ্ছা। মনে করলাম, তুমিই শিপন। এখন ঝটপট শিপন তুই বাবার ফাউনটেন কলমটা দে তো, যেটা গত সপ্তাহে দিয়েছিলাম। বাবা জানার আগেই জায়গার জিনিস জায়গায় রেখে আসতে হবে। নইলে সর্বনাশ হয়ে যাব।

গ্রন্থনা : এজাজ পারভেজ