ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা শামীমের মালিকাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা নগরীর দিঘারকান্দা বাইপাসে সড়ক অবরোধ বিক্ষোভ করছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রোডের যানজটের সৃষ্টি হয়।

আজ শনিবার বেলা ১২টার দিকে পরিবহন শ্রমিকরা মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দিগার কান্দা বাইপাস মোড়ে গিয়ে অবরোধ করেন।

এর আগে গতকাল রাতে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের পরিবহনের বাস বন্ধ করার দাবিতে জুলাই যোদ্ধারা মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা ঢাকাগামী বাস বন্ধ করে দেন।