গতকাল শনিবার দাবা ও লুডু প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠানমালা ২০২৫ শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
দাবা প্রতিযোগিতার মধ্য দিয়েই জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানমালার সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই এখন খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছেনএটি একটি ইতিবাচক দিক।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।
দাবা প্রতিযোগিতায় অংশ নেন ৬০ জন ক্লাব সদস্য। চ্যাম্পিয়ন হয়েছেন মো. জাহিদুজ্জামান, দ্বিতীয় হয়েছেন আলী সানোয়ার এবং তৃতীয় শামসুল আলম সেতু।