কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিয়ালের কামড়ে এক শিশুসহ সাত জন আহত হয়েছেন। উপজেলার মোচাগড়া দড়িপাড়ায় শনিবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
স্থানীয়রা জানায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়েছে। এঘটনায় শিশুসহ সাতজন আহত হন। শিয়ালটির আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে muradnagar, cumilla 12-10-2025 pc3 রাতেই শিয়ালটিকে মেরে ফেলে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আহত সাতজন হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়।