এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলারের সম্মেলন অনুষ্ঠিত

‘সাহস সমৃদ্ধির’–এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন-২০২৫। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত এই ডিলার সম্মেলনে সমগ্র বাংলাদেশের প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত চেয়ারম্যান মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর. হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশন এর সি এম ও মোহাম্মদ আতিক আকবর, সি এফ ও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মো. মফিদুল হক, সিনিয়র জি এম বিজনেস মো. আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এ.জি.এম. মো. ফাহিম হোসেন, জি. এম. একাউন্টস এন্ড ফিন্যান্স মো. আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশন এন্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল ইসলাম উল্লাস।

অনুষ্ঠানে এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং এর সেরা ডিলারদের পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।