আড়াইহাজারে ইলিশসহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে ৮ কেজি ইলিশসহ   ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে উপজেলার চৈতানকান্দা ও দয়াকান্দা এলাকার মেঘনা নদীর পাড়ে এ  অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার।   

তিনি বলেন, মা ইলিশ রক্ষায় নদীতে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।