‘গণমাধ্যম সংস্কার না হওয়ার প্রশ্ন সরকারকে করুন’

দেশের গণমাধ্যম সংস্কারের সুপারিশ দেওয়ায় ছয় মাসেও যেন তা বাস্তবায়ন হয়নি সরকারকে এমন প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গতকাল সোমবার রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় যৌথভাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ‘সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে ১৫ জন সাংবাদিককে ‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

কমিশন প্রধান বলেন, ‘লোকে এখন জিজ্ঞাসা করে গণমাধ্যম সংস্কারের কী হলো? আমরা আমাদের প্রতিবেদন দিয়েছি, সুপারিশ করেছি, এটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। যারা আমাকে এ প্রশ্ন করেন, তারা সরকারকে এ প্রশ্ন করেন। প্রতিবেদন দিয়েছি মে মাসে। প্রায় ৬ মাস হয়ে গেল, তারপরও কেন একটা সুপারিশ বাস্তবায়ন হলো না এ প্রশ্ন সরকারকে করতে হবে।’